শ্যালিকাকে ধর্ষণের চেষ্টা করে নলি কেটে খুন, ফেরার অভিযুক্ত জামাইবাবু
দি নিউজ লায়ন ; শ্যালিকার শ্লীলতাহানি করে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে বাধা দেওয়ায় তাকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করল জামাইবাবু।বৃহস্পতিবার এ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় জঙ্গীপুর মহকুমার অন্তর্গত লস্করপুর এলাকায়। মৃতের নাম রাশিদা খাতুন (৩০)ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ব্যক্তি জাকির হোসেন ওরফে বিশু।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বছর ১০ আগে স্থানীয় প্রতাপপুরের বাসিন্দা পেশায় দিনমজুর জাকির হোসেন নামের ঐ ব্যক্তির সঙ্গে মাজেদা বিবির সঙ্গে বিয়ে হয়। বর্তমানে দম্পতির একটি পুত্রসন্তানও আছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর উপর অত্যাচার করতে শুরু করে। বাধ্য হয়ে দিন পনেরো আগে ছেলেকে নিয়ে বাপের বাড়ি লস্করপুরে চলে যান জাকিরের স্ত্রী। এরপর একাধিকবার স্ত্রীকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলে ওই যুবক।
কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এই পরিস্থিতিতে শ্বশুরবাড়ি হাজির হয় জাকির।জানা গিয়েছে, সেখানে গিয়ে স্ত্রীকে দেখতে পায়নি জাকির। এতেই মাথায় খুন চড়ে যায় জাকিরের। ঘরে ঘুমোচ্ছিলেন শ্যালিকা রাশেদা খাতুন। অভিযোগ, তাঁর উপরই চড়াও হয় অভিযুক্ত যুবক। প্রথমে তাঁর শ্লীলতাহানি করে। তারপরে জাকির ধর্ষণের চেষ্টা করে রাশিদা বাধা দিলে বালিশ দিয়ে তার মুখ চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে তরুণীর শ্বাসনালী কেটে দেয় জাকির।
ঘটনাস্থলেই মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হতেই এলাকা ছাড়ে জাকির। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা জাকিরকে দ্রুত গ্রেফতার করে কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন। এই ব্যাপারে মৃতার আত্মীয় মনিরুল মন্ডল বলেন,"আমাদের বাড়ির জামাই এইভাবে একটা জঘন্য ঘটনা ঘটাবে তো আমরা স্বপ্নেও কল্পনা করিনি। ওর ফাঁসি চাই"।

Post a Comment